মেহেরপুর নিউজ:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে মেহেরপুর সদর উপজেলার বেলতলাপাড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা শহীদ সাদেক হোসেন বাবুল, প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মতিউর রহমান মতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির আলী, জাহাতাব আলী, আ, হান্নান,সানোয়ার হোসেন, মকবুল হোসেন, আ,বাশার,কামাল হোসেন, আলাল হোসেন, হাসেম আলী,তরিকুল ইসলাম, জীবন আলী, ওয়াসিম, মতিউর রহমান, রবিউল ইসলাম।