বর্তমান পরিপ্রেক্ষিত

চকশ্যামনগরে ডিপ টিউবয়েলের ঘরে আগুন

By মেহেরপুর নিউজ

June 20, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের মাঠে ডিপ টিউবয়েলের ঘরে (বোরিং মেশিন) শত্রুতা করে আগুন ধরিয়ে দিয়েছে কে বা কারা। বুধবার দিবাগত রাতের কোন এক সময় শত্রুতা করে ওই ঘরে আগুন ধরানো হয়।

জানা গেছে সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামের আনারুলের ছেলে সেলিম চকশ্যামনগর গ্রামের বাগান মাঠে ডিপ টিউবওয়েল বসিয়ে বাগান মাঠে আবাদি জমিতে সেচ দিয়ে আসছেন। হঠাৎ করে রাতের আঁধারে কে বা কারা ওই ঘরটিতে আগুন ধরিয়ে দেয়।সকালে খবর পেয়ে সেলিম ঘটনা স্থলে গিয়ে দেখেন ঘরটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনা মেহেরপুর সদর থানা একটি জিডি করা হয়েছে।