বর্তমান পরিপ্রেক্ষিত

চকশ্যামনগর ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়

By মেহেরপুর নিউজ

May 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সাঈদ আনোয়ার ট্রেডার্স এর উদ্যোগে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে। রবিবার বিকাল থেকে মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন ইউনিয়নের চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।

১০০ টাকা কেজি দরে সোয়াবিন তেল, ৫৫ টাকা করে কেজি দরে ছোলা, ৫৫ টাকা কেজি দরে মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করা হয়।চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামারুল ইসলাম উপস্থিত থেকে পণ্য বিক্রির উদ্বোধন করেন। স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা সাধারণ এ সকল পণ্য ক্রয় করেন।