মেহেরপুর নিউজ:
পটুয়াখালীতে চলন্ত ট্রাক থেকে পড়ে আসাদুল ইসলাম (৩৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। নিহত আসাদুল হক মেহেরপুর শহরের গোরস্তানপাড়া আশরাফের ছেলে।
সোমবার দিবাগত রাতে পটুয়াখালীতে আসাদুলের মৃত্যু হয়। জানা গেছে মেহেরপুর থেকে ট্রাকযোগে পটুয়াখালী যাওয়ার পথে হঠাৎ করে রাতে আসাদুল ট্রাকের ছাদ থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্বজনরা তার লাশ নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।