বর্তমান পরিপ্রেক্ষিত

চলমান রাজনীতি, মেহেরপুর প্রেক্ষিতঃ সাবেক ছাত্রনেতাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

December 24, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে চলমান রাজনীতি, মেহেরপুর প্রেক্ষিতঃ সাবেক ছাত্রনেতাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মেহেরপুর ফিনফুট মিলনায়তনে ইউনাইটেড মেহেরপুর এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য আসলাম শিহির এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রচার উপকমিটির সদস্য এম এ এস ইমন, মেহেরপুরের সাবেক পাবলিক প্রসিকিউটর রফিকুজ্জামান বাবু মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সবুক্তগীন মাহমুদ পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক হাসিবুল করিম সজীব, সাবেক ছাত্রনেতা নিশান সাবের, আতিক স্বপন, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মুমিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজউদ্দিন, রিন্টু রহমান প্রমূখ।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত এই মতবিনিময় সভায় মেহেরপুরের সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।