টপ নিউজ

“চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” বল্লভপুরের যুবকদের মাদক বিরোধী সমাবেশ

By মেহেরপুর নিউজ

February 08, 2021

 মুজিবনগর প্রতিনিধি:

মাদক সেবন বন্ধ করব সুসিল সমাজ গড়ে তুলব” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুজিবনগর উপজেলা বাগোয়ান ইউনিয়নের ৬নং ওয়ার্ড বল্লভপুর গ্রামের পূর্বপাড়ায় যুবক যুবতিদের আয়োজনে এবং যোয়েল মন্ডল মিঠায় এর বাস্তবায়নে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে সাইমন মন্ডলের সঞ্চালনায় ও মেহেরপুর জেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক এ্যাড: রুতশোভা মন্ডলের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুজিবনগর থানা অফিসার ইনচার্য (ওসি)আব্দুল হাশেম, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড সদস্য মি:সংকর বিশ্বাস, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মি: বাবুল মল্লিক,রতনপুর পুলিশ ক্যাম্প ইনচার্য এস আই নাজমুল, বল্লভপুর মিশন হাসপাতালের এডমিন বিনিময় বিশ্বাস,৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুজিত মন্ডল,গাবু মন্ডল, উপস্হিত ছিলেন বল্লভপুর পৃর্বপাড়ার যুবক যুবতি এবং সাধারণ মানুষ। সমাবেশে মাদকের কু্ফল এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেন বক্তারা।