বর্তমান পরিপ্রেক্ষিত

চাঁদপুর- শিবপুরে এইচবিবি করণ রাস্তার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 22, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চাঁদপুর শিবপুর গ্রামের এইচবিবি করণ রাস্তার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালের দিকে সড়কের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ফিতা কেটে সড়কটির উদ্বোধন করেন। পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, ইউপি সদস্য আক্তার হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।