বর্তমান পরিপ্রেক্ষিত

চাঁদবিলে অভিনব কায়দায় শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাই

By মেহেরপুর নিউজ

June 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল গ্রামে অভিনব কায়দায় এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই। দুপুরের দিকে এই ছিনতায় এর ঘটনা ঘটে জানা।

গেছে চাঁদবিল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সামুরা তাদের বাড়ির সামনে রাস্তায় কয়েকজন বান্ধবী নিয়ে খেলা করছিল। এ সময় মোটরসাইকেল যোগে এক যুবক তাদের কাছে গিয়ে থামে। এ সময় সামুরা বলে মা তোমার বয়সে আমার মেয়ে রয়েছে। তার চেন বানাবো, তোমার চেনটা একটু দেখি। এই বলে গলা থেকে চেনটি নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করেও ধরতে পারিনি। স্থানীয় কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে ছিনতাইকারী দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। বিষয়টি মেহেরপুর সদর থানায় জানানো হয়েছে বলে জানা গেছে।