বর্তমান পরিপ্রেক্ষিত

চাঁদবিল শেরে বাংলা ক্লাবের ফুটবল খেলার মাঠ পরিদর্শন করেছেন অ্যাড. ইয়ারুল ইসলাম

By মেহেরপুর নিউজ

May 04, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের ফুটবল খেলার মাঠ পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার সকালের দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম চাঁদবিল শেরে বাংলা ক্লাবের ফুটবল খেলার মাঠ পরিদর্শন করেন।চাঁদবিল শেরে বাংলা ক্লাবের ফুটবল খেলার মাঠটি খেলার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ক্লাব কর্তৃপক্ষ বেশ কিছুদিন যাবত নিরলস পরিশ্রম করে আসছেন। সম্প্রতি ওই মাঠে ঘাস রোপন করা হয়। বর্তমানে খেলার মাঠে খেলা করার উপযোগী করে গড়ে ওঠার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাট পরিদর্শন করেন এবং খেলাধুলার ব্যাপারে সকল রকম সাহায্য সহযোগিতা করার ব্যাপার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে চাঁদবিল শেরে বাংলা ক্লাবের কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।