বর্তমান পরিপ্রেক্ষিত

চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে বল্লবপুর হাসপাতাল ফুটবল একাদশ জয়ী

By Meherpur News

June 14, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে বল্লবপুর হাসপাতাল ফুটবল একাদশ জয়লাভ করেছে।

রবিবার বিকালে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত খেলায় বল্লবপুর হাসপাতাল ফুটবল একাদশ ১-০ গোলে ময়ামারি একাদশকে পরাজিত করে। খেলায় দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের সময় বল্লবপুর হাসপাতাল ফুটবল একাদশের আকাশ জয়সূচক গোলটি করেন।বল্লবপুরের জুলিয়ান ডি বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা আকাশের কাছে বলটি ফেলেন। আকাশ গোলরক্ষক সাব্বিরকে পরাস্ত করে জালে বল ফেলেন। এর আগে প্রথমার্ধের ১৩ এবং ১৭ মিনিটের সময় বল্লবপুর হাসপাতাল ফুটবল একাদশের আকাশ এবং দ্বীপ দুটি গোলের সহজ সুযোগ লাভ করেও বল বাইরে মারেন।

দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের সময় ময়ামারির আকিব ফাঁকা জাল পেয়ও গোল করতে ব্যর্থ হন। খেলায় বল্লবপুর হাসপাতাল ফুটবল একাদশের আকাশ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আজিত, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ ওমর রুমি,জেলা ফুটবল কোচ আব্দুল মালেক এ সময় সেখানে উপস্থিত ছিলেন।