ফুটবল

চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবলে হরিরামপুর সীমান্ত ক্লাব কোয়ার্টার ফাইনালে

By Meherpur News

June 19, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে আয়োজিত চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে হরিরামপুর সীমান্ত ক্লাব কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার বিকেলে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত ম্যাচে হরিরামপুর সীমান্ত ক্লাব ৩-০ গোলে রঘুনাথপুর একাদশকে পরাজিত করে।

খেলার প্রথমার্ধের ১৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে রমের বাড়ানো বলে লাবিব গোল করে হরিরামপুরকে এগিয়ে নেন। এরপর ২১ মিনিটে রঘুনাথপুরের এক খেলোয়াড় বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করলে বল পেয়ে রকি দুই ডিফেন্ডারকে কাটিয়ে দৃষ্টিনন্দন গোল করে দলের ব্যবধান ২-০ করেন।

দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে রকি নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের জন্য হরিরামপুর সীমান্ত ক্লাবের রকি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে সজীব স্পোর্টসের সৌজন্যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী রকির হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার লিটন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মতিউর রহমান, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ ওমর রুমি এবং জেলা ফুটবল কোচ আব্দুল মালেকসহ অন্যান্য