টপ নিউজ

চাঁদাবাজির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

By মেহেরপুর নিউজ

April 21, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর মরা গাং খাল খনন কাজ চলাকালীন সময় চাঁদা দাবি করায় মেহেরপুর শহরের বোষপাড়ার খোকনের ছেলে মিজানুর রহমান জনি, সদর উপজেলার ফতেপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মহাসিন, ওমর আলীর ছেলে মফিজুর রহমান,হযরত আলীর ছেলে ইসরাফিল হোসেন, খোকনের ছেলে লালটু, জিল্লুর রহমানের ছেলে আরিফুল এবং নসিমদ্দীনের ছেলে সাইদুর রহমান নামের ৭জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছে।

মরা গাং খাল খনন এলসিএস কমিটির উপনেতা তবিরুল ইসলাম টাবু বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার আর্জিতে বলা হয়েছে মরা গাং খাল খনন কাজ চলাকালীন সময়ে গত ১৯ এপ্রিল রাতে মিজানুর রহমান জনি, মহাসিন, মফিজুর রহমান,ইসরাফিল হোসেন, লালটু, আরিফুল এবং সাইদুর রহমান এক্সকাভেটর চালক সজীব ও সহকারি আব্দুল কুদ্দুসের নিকট ৩ লক্ষ ৮০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই সময় তারা চাঁদা দিতে অস্বীকার করলে চালক ও সহযোগী কে মারধর করে।পরে বিষয়টি এলসিএস কমিটিতে উত্থাপন করা হলে তবিরুল ইসলাম টাবু বাদী হয়ে দঃবিঃ ১৪৩/৩২৩/৩৮৫/৫০৬/৩৪ ধারায় মেহেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৯।