বর্তমান পরিপ্রেক্ষিত

চাঁদার দাবিতে ২ পাহারাদারকে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

August 05, 2015

মেহেরপুর নিউজ,০৫ আগষ্ট: দাবিকৃত চাঁদা না পেয়ে মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া ধর্মতলা বিলের ২ পাহারাদারকে পিটিয়ে জখম করেছে ছাঁদাবাজরা। আহতরা হলো তেরঘরিয়া গ্রামের নিহাজউদ্দিনের ছেলে সালাউদ্দিন এবং ইসমাইলের ছেলে জিয়ারুল। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একদল চাঁদাবাজ তাদেরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় চিৎকার শুণে আশেপাশের লোকজন উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।