মেহেরপুর নিউজ:
চাঁদা না দেওয়াই মেহেরপুর ইজিবাইক মালিক চালক সমিতির সদস্যদের উপর হামলায় আজিজুর নামের একচালক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেলা-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আজিজুর রহমান মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার আব্দুল জলিলের ছেলে। জানা গেছে ঘটনার সময় বেড়পাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মেহেদী, মুসলিম আলীর ছেলে স্বাধীন, সাজুলের ছেলে সজলসহ কয়েকজন যুবক মেহেরপুর ইজিবাইক চালক সমিতির সদস্য আজিজুর এর কাছে চাঁদা দাবি করে। এসময় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার উপর হামলা চালানো হয়। এ সময় সমিতির অন্য সদস্যরা এগিয়ে আসলে হামলাকারীর একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।
আহত আজিজুরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।