বর্তমান পরিপ্রেক্ষিত

চাকুরী জাতীয় করণ করার দাবিতে মেহেরপুর এক্সটা মোহরার সমিতির কালো ব্যাজ ধারণ

By মেহেরপুর নিউজ

April 12, 2016

মেহেরপুর নিউজ, ১২ এপ্রিল: এক্সটা মোহরাদের (নকল নবিশ) চাকুরী জাতীয় করণ করার দাবিতে নকল নবিশ কেন্দীয় কমিটির কর্মসূচি অনুযায়ী মেহেরপুর জেলা শাখা এক্সটা মোহরার সমিতির উদ্যোগে কালো ব্যাজ ধারণের মধ্যে দিয়ে মাস ব্যাপী কর্মসূচির সূচনা করা হয়েছে।

মঙ্গলবার সকালে  এক্সটা মোহরাদের (নকল নবিশ)  জেলা শাখার সভাপতি মিজানুর রহমান হিরন এ কর্মসূচির সূচনা করেন। এসময় রজিফা খাতুন, ফিরোজ খান, রাজিয়া খাতুন, লিলিফা ইয়াসমিন, সাবিহা সুলতানা, আব্দুল মমিন ইসমত হোসেন, তোফাজ্জেল হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।