টপ নিউজ

চা বিক্রেতাকে ১০ দিনের ত্রাণের প্যাকেট দিলেন ইউএনও

By মেহেরপুর নিউজ

July 02, 2021

মেহেরপুর নিউজ:

লকডাউনে মেহেরপুর শহরের ওয়াপদা সড়কে একটি চায়ের দোকান খোলা দেখে সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম হাজির সেখানে ।

শুক্রবার দুপুরের দিকে লকডাউন কার্যকর অভিযান পরিচালনাকালে ওয়াপদা সড়কে এক টি চা‘র দোকান খোলা দেখে ইউএনও গেলেন দোকানীর কাছে। জানতে চাইলেন এ পরিস্থিতিতে কেন তিনি দোকান খোলা রাখলেন? চা বিক্রেতার বললেন, পেটের দায়ে দোকান খুলতে বাধ্য হয়েছি। এমন কথা শুনে ইউএনও মাসুদুল আলম ১০ দিনের ত্রান সামগ্রীর একটি প্যাকেট তার হাতে তুলে দিয়ে বললেন  এ প্যাকেট নেন দয়া করে দোকান বন্ধ করে ঘরে চলে যান। এসময় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সচেতন হতে নানান পরামর্শও দেন ইউএনও।

সরেজমিনে মেহেরপুরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখা যায়, করোনা সংক্রমন সচেতনতায় ঘরে থাকার নিষেধাজ্ঞায় এমনই কপাল পুড়েছে খেটে খাওয়া মানুষের। রাস্তা-ঘাট, হাট-বাজারে জনসমাগম না থাকায় বিপাকে পড়েছেন দিনমজুরসহ বিভিন্ন নিন্ম শ্রেনী পেশার মানুষেরা। জীবিকার তাগিদে বাধ্য হয়ে  চা বিক্রেতার মত অনেকেই খুলেছেন তাদের জীবিকা নির্বাহের ছোট ছোট চায়ের দোকানগুলো।