বর্তমান পরিপ্রেক্ষিত

চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ শিক্ষক হেকমতুল্লাহ

By মেহেরপুর নিউজ

January 03, 2016

মেহেরপুর নিউজ,০৩ জানুয়ারী: মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক হেমায়েতুল্লাহ চিরনিদ্রায় শায়িত হলেন মেহেরপুর পৌর কবরস্থানে। রবিবার দুপুর ২ টার সময় মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামায অনুষ্ঠিত হয়। জানাযা নামাযে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলীসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মেহেরপুর কলেজ মোড়ে পৌর কবরস্থানে দাফন সম্পনন করা হয়।