বর্তমান পরিপ্রেক্ষিত

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে সড়ক দূর্ঘটনায় মেহেরপুরের মিঠুন সহ ২ জন আহত

By মেহেরপুর নিউজ

June 22, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুন: মেহেরপুর-ঢাকা সড়কের চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় মারাত্নক আহত হয়েছে মেহেরপুরের ঝাউবাড়িয়া গ্রামের মোটরসাইকেল চালক মিঠুন(১৯) ও তার সাথে থাকা এক আরোহী। বর্তমানে মিঠুন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা: আবুল কাশেম জানান,আহত মিঠুনের অবস্থা আশংকামুক্ত। তার শরীরে ২১ টি সেলাই হয়েছে। জানা যায়,আজ শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের জহিরের ছেলে মিস্ত্রী মিঠুন(১৯) মোটরসাইকেলযোগে বন্দ্ধু’র দুলাভাইয়ের বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে অপরদিক থেকে আসা একটি আলগামন সজোরে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দু’আরোহী সড়কের পাশে ছিটকে পড়ে। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা হাসপাতালে ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।