বর্তমান পরিপ্রেক্ষিত

চুয়াডাঙ্গা জীবননগরে ইট ভাটার ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু, ট্রাক্টরে আগুন

By মেহেরপুর নিউজ

November 28, 2019

চুয়াডাঙ্গা থেকে :  চুয়াডাঙ্গা জীবননগরে ইট ভাটার ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে জোনায়াদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বারান্ডিপাড়ায় এ ঘটনা ঘটেছে । এ ঘটনায় উৎছুক জনতা দুইটি ট্রাক্টরে আগুন ধরিয়ে জালিয়ে দেয়। নিহত শিশু জোনায়েদ বারান্ডিপাড়ার বিল্লাল হোসেনের ছেলে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, দুপুরে শিশু জোনায়েদ রাস্তার পাশে বন্ধুদের সাথে খেলা করছিলো এমন সময় আন্দুলবাড়িয়ার খাঁন ব্রিক্সের দুটি ট্রাক্টর বেপরোয়া ভাবে চালিয়ে আসছিলো। এ সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।