মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ অক্টোবর : মেহেরপুরের গাংনীতে এক হাজার টাকার চেক জাল করে ৫ লক্ষ ১ হাজার টাকা উত্তোলনের অভিযোগে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের গোপনীয় শাখার সহকারী সিদ্দীক হোসেন (৪০) কে গাংনী থানা পুলিশ সোপর্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম। জানাগেছে, আজ মঙ্গলবার বেলা ১ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের গোপনীয় শাখার সহকারী সিদ্দীক হোসেন সোনালী ব্যাংকের গাংনী উপজেলা শাখায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীর ৫৬৭ নং হিসাবের যৌথ একাউন্টের একটি ভূয়া চেকে এক হাজার টাকা উত্তোলন করবে বলে স্মাক্ষর করে নেয়। পরে সে ব্যাংকে যেয়ে চেকে এক হাজার এর স্থলে ৫লক্ষ ১ হাজার টাকার চেক নিয়ে যেয়ে টাকা উত্তোলন করার সময় ব্যাংকের ম্যানেজার চেকটি সন্দেহ করেন এবং ম্যানেজার চেকটি চ্যালেঞ্জ করলে সিদ্দীক হোসেন ব্যাংক থেকে দ্রুত পালিয়ে যায়। সোনালী ব্যাংকের গাংনী উপজেলা শাখার ব্যবস্থাপক আফজাল হোসেন জানান.৭১০২৪২৩ নং চেকটিতে সন্দেহ হলে আমি তাকে চ্যালেজ্ঞ করি। পরে সে টাকা ফেলে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামকে লিখিতভাবে তাৎক্ষনিক জানালে। উপজেলা নির্বাাহী অফিসার আব্দুস সালাম বিষয়টি জানার পরে সহকারী সিদ্দিককে গাংনী থানা পুলিশের হাতে সোপর্দ করে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম সাংবাদিকদের জানান, বিষয়টি আমি শুনার পরে তার বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যাবস্থা গ্রহণ করেছি। গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটক সিদ্দীক হোসেনের বিরুদ্ধে ৪২০ ও ৪০৬ ধারায় মামলা দায়েরর প্রস্ততি চলছে।