বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের বাবরপাড়ায় গণসংযোগ

By মেহেরপুর নিউজ

January 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাবরপাড়া গ্রামে গণসংযোগ করেছেন।

রবিবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বাবরপাড়া গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালীন সময়ে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।গণসংযোগ কালে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।