মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম।
রবিবার দুপুরের দিকে আনারুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে মনোনয়ন জমা দেন । এ সময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন আনারুল ইসলামের সাথে ছিলেন।