বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান আনারুল ইসলামের মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

February 16, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা করেছে আমদাহ ইউনিয়নের আশরাফপুর গ্রামবাসী।

বৃহস্পতিবার বিকালে আশরাফপুর পাঠানপাড়ার মোড় এলাকায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইয়াদ আলী সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ঝন্টু হালসানা, জিয়াউর রহমান, মনোরউদ্দিন, আজিম উদ্দিন, আরিফুল ইসলাম প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে আমদদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলামকে স্বতন্ত্র ভাবে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।