বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান পদপ্রার্থী মোমিনুর ইসলাম মমিনের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

December 03, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়ন পরিষদের নির্বাচন কে সামনে রেখে নৌকার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নবগঠিত বারাদি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বারাদি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোমিনুর ইসলাম মমিন।

শুক্রবার সন্ধ্যায় মমিনুল ইসলাম বারাদি ইউনিয়নের সিংহাটি পূর্বপাড়া ও শিমুলতলা গ্রামে গণসংযোগকালে স্থানীয় নেতা কর্মীদের সাথে দেখা করেন ও মত বিনিময় করেন। এ সময় তিনি সকলকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।