বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেনের করোনা সচেতনতামূলক প্রচারণা

By মেহেরপুর নিউজ

August 20, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার বিকালের দিকে আক্তার হোসেন শ্যামপুর ক্লাব বাজার থেকে শুরু করে শ্যামপুর গ্রামের বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা চালান। এসময় আক্তার হোসেন করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রত্যেকে মাস্ক পরার ব্যাপারে উৎসাহিত করেন।