বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান প্রার্থী আনারুল ইসলামের গণসংযোগ অব্যাহত

By মেহেরপুর নিউজ

May 03, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনারুল ইসলাম তার গণসংযোগ অব্যাহত রেখেছেন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত আনারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের আশরাফপুর, কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া, উজলপুর, বুড়িপতি ইউনিয়নের গোবিপুর রাজাপুর পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর সহ বিভিন্ন গ্রামে গণ সংযোগ করেন।

গণসংযোগ কালে আনারুল ইসলাম আগামী ৮ মে সদর উপজেলা নির্বাচনে তার মোটরসাইকেল মার্কা প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।