বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য আক্তার হোসেনের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

March 28, 2021

মেহেরপুর নিউজ:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলা নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে গণসংযোগ করেছেন ইউপি সদস্য আক্তার হোসেন।

রবিবার দুপুর থেকে আক্তার হোসেন মেহেরপুরের শ্যামপুর ইউনিয়নের আলমপুর, ধুসারপাড়াসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। আক্তার হোসেন সকল শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আক্তার হোসেন এর সাথে ছিলেন।