বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস হোসেনের মোটরসাইকেল শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

February 20, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস হোসেনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলের দিকে শ্যামপুর গ্রামবাসীর উদ্যোগে এ মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভের আশায় ইলিয়াস হোসেন এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। ইলিয়াস হোসেন লিটনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে নবগঠিত শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর, আলমপুর, ধূসারপাড়া, মদনাডাঙ্গা, গোপালপুর, দিঘির পাড়া, ঝাউবাড়িয়া সহ বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে।