বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান মনোনয়ন না পেয়ে মেম্বর প্রার্থী মনজুর রহমান

By মেহেরপুর নিউজ

October 28, 2021

মেহেরপুর নিউজ:

আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন চেয়ে দলীয় মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত মেম্বর প্রার্থী হলেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের সাবেক মেম্বার মনজুর রহমান।

মনজুর রহমান কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শুভরাজপুর গ্রামের বাসিন্দা। সাবেক মেম্বর মনজুর রহমান এবার চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার কে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। চেয়ারম্যান পদে মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত মনজুর রহমান ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকালের দিকে মনজুর রহমান রিটার্নিং অফিসার কবীর উদ্দিনের হাতে মনোনয়নপত্র জমা দেন।