বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান সেলিম রেজার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ

By মেহেরপুর নিউজ

January 01, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা নববর্ষের প্রথম দিনে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেলিম রেজা শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয় তেরোঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত থেকে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।