বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান সেলিম রেজা পেটালেন ১ জনকে

By মেহেরপুর নিউজ

May 03, 2022

মেহেরপুর নিউজ:

শিশুদের পটকা ফোটানোর জের ধরে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা পেটালেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে। সোমবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে রাতে শোলমারী গ্রামের কয়েকজন শিশু পটকা ফোটাছিল। এসময় একই গ্রামের খোদা বক্সের ছেলে নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে ওই এলাকা দিয়ে যাবার সময় কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা নজরুলকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে পেটাতে শুরু করেন। ঘটনার আকস্মিকতায় নজরুল ইসলাম কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চেয়ারম্যানের নামে অনেকেই ধিক্কার দেন।