বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান আয়ুব হোসেনের জনসচেতনামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ

By মেহেরপুর নিউজ

August 12, 2021

মেহেরপুর নিউজ:

“শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ” মেহেরপুরের মুজিবনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মুজিবনগর উপজেলায় লকডাউন শিথিল এর মাঝে মানুষ যেন কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান করে এবং স্বাস্হবিধি মেনে চলে এই জন্য সাধারণ মানুষকে সচেতন করতে জনসচেতনামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করেছেন উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার কেদারগঞ্জ বাজারে এই জনসচেতনামূলক কর্মসূচি ও সাধারণ মানুষের মাঝে ৬ শত মাস্ক বিতরণ করা হয়। জনসচেতনামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য দিলিপ মল্লিক,ফৈরদোস হোসেন মেন্তা,শংকর বিশ্বাস সহ মহিলা সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও পরিষদের কর্মচারিবৃন্দ