বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান কাপ নাইট ফুটবল টুর্নামেন্টে মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

January 17, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা ফুটবল একাডেমীর উদ্যোগে কাঁঠালপোতা মাঠে অনুষ্ঠিত চেয়ারম্যান কাপ নাইট ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব জয়লাভ করেছে।

সোমবার রাতে অনুষ্ঠিত খেলায় মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব ৪-০ গোলে কলাইডাঙ্গা শব্দ ক্লাবকে পরাজিত করে। খেলার পূর্ণিমা ক্লাবের পক্ষে শিমুল ২ টি রাজা ও শামিম একটি করে গোল করেন।