বর্তমান পরিপ্রেক্ষিত

চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান লাল্টুর গনসংযোগ অব্যাহত

By মেহেরপুর নিউজ

September 16, 2021

মুজিবনগর প্রতিনিধি:

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের একজন সাধারন কর্মী, অনন্যা পার্কের চেয়ারম্যান হাসানুজ্জামান লাল্টু গনসংযোগ অব্যাহত রেখেছেন। তারই ধারবাহিকতায় বৃহস্প্রতিবার বিকাল থেকে শুরু করে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস,জয়পুর,তারানগর গ্রামে গনসংযোগ করেন।

এর আগে কেদারগন্জ বাজার প্রাঙ্গন থেকে আনন্দবাস বাজার প্রযন্ত মটরসাইকেল র‍্যালী করা হয়। তিনি এই প্রথমবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার লক্ষে নৌকার মনোনয়নের প্রত্যাশায় এ গনসংযোগ করেন। এ সময় সাধারন জনগনের দোয়ারে গিয়ে গিয়ে সকলের দোয়া কামনা করেন তিনি।