বর্তমান পরিপ্রেক্ষিত

চোরে না শুনে ধর্মের কাহিনী

By মেহেরপুর নিউজ

January 13, 2023

 মেহেরপুর নিউজ :

প্রবাদ রয়েছে চোরে না শোনে ধর্মের কাহিনী। আর এ কথাটি প্রমাণ করলো চোরের দল। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি, খােকসা গ্রামসহ বিভিন্ন স্থানে ৩২টি টিউবওয়েলসহ মসজিদের মটর ও টিউবওয়েল চুরি করে তা প্রমাণ করেছে চোরের দল।

চুরি যাওয়া টিউবওয়েল গুলো অধিকাংশই বিভিন্ন মাঠে এবং রাস্তার পাশে তৃষ্ণার্থ কৃষক ও পথচারীদের জন্য বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন বা সমাজসেবী মানুষ স্থাপন করেছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ১টি, আমঝুপি ফুটবল মাঠ থেকে ১টি, আমঝুপি এলাকার এআরবি কলেজ সংলগ্ন সড়কের পাশের টিউবওয়েল, ইমরুল একাডেমীর টিউবওয়েল চুরি হয়েছে। এর আগের রাতে খােকসা,আমঝুপি সড়কের পাশে অবস্থিত টিউবওয়েল, খােকসা গ্রামসহ ওই এলাকার বিভিন্ন মাঠের প্রায়ই ৩০টি টিউবওয়েল হয়।

এছাড়াও আমঝুপি শেখ পাড়ার মসজিদের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মটরটিসহ ১টি টিউবওয়েল চুরি হয়। এলাকার মাদকাসক্তরা রাতের আধারে এমন অপকর্ম করছে বলে এলাকাবাসীরা জানায়।