মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মার্চ: মেহেরপুর সদর উপজেলার যাদুখালি স্কুল এন্ড কলেজের উদ্যোগে সোমবার মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মেহেরপুর সদর উপজেলার যাদুখালি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম আলহাজ্ব আবদুল মান্নান সরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যাদুখালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, অনুষ্ঠানে মরহুম আব্দুল মান্নান মাষ্টারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।