বর্তমান পরিপ্রেক্ষিত

ছহিউদ্দিন ডিগ্রি কলেজের শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

October 18, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুরে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মহাসিন আলী, সহকারী অধ্যাপক মাসুদ রেজা, ড. আলিবদ্দিন, আজাদ আলী, ফররুখ আহমেদ, ছাত্রলীগ নেতা রাতুল প্রমুখ।

এসময় কলেজের শিক্ষক, কর্মচারী ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে কলেজ ও ছাত্রলীগের পক্ষ খেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।