বর্তমান পরিপ্রেক্ষিত

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 04, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে মেহেরপুর কমিউনিটি সেন্টার চত্বরে এই কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর সভার মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল বাসেদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর শহর যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান প্রমূখ। পরে সেখানে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।