বর্তমান পরিপ্রেক্ষিত

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

By মেহেরপুর নিউজ

January 04, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে মেহেরপুর সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের বক্তব্য রাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা ফয়সাল প্রমুখ। পরে সেখানে সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কাটা হয়। এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।