বর্তমান পরিপ্রেক্ষিত

ছেলের মোটরসাইকেলে নয়,ছেলের কাধে খাটুলিতে করে কবরস্থানে ফিরতে হলো হতভাগি মা আশেরা খাতুন কে

By মেহেরপুর নিউজ

June 30, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জুন:

মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে ছেলের মোটরসাইকেল চেপে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল থেকে পড়ে আহত আশেরা বেগম তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। আজ ৩০ জুন বুধবার সকালের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আশেরা খাতুন( ৪৫) এর মৃত্যু হয় । হায়নে নিয়তি! সুস্থ হয়ে দুরের কথা বরঞ্চ লাশ বাড়ি ফিরতে হলো হতভাগি মাকে। ছেলের মোটরসাইকেলে নয়,ছেলের কাধে খাটুলিতে করে কবরস্থানে ফিরতে হলো আশেরা কে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত আশেরা মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিলেন। এটাই তার মৃত্যুর মূল কারন।

জানা যায়,রোববার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার  রাজনগর গ্রামের আব্দুল জলিলের  ছেলে নবী তার মা আশেরা খাতুনকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে মেহেরপুরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলো। মোটরসাইকেলটি আমঝুপি রাজনগর গ্রামের মাঝামাঝি স্থানে পৌছালে পিছনে বসা আশেরা খাতুন হঠাৎ মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে সে মারাত্বক আহত হয় । আহত অবস্থায় তাকে সাথে থাকা ছেলে ও পথচারীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় । আজ সকালের দিকে সে মারা যায়।