বর্তমান পরিপ্রেক্ষিত

ছোট ভাইয়ের হেঁসোর আঘাতে বড় ভাই আহত

By মেহেরপুর নিউজ

July 28, 2021

মেহেরপুর নিউজ:

শিশুদের মারামারি জের ধরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই আহত হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বড় ভাই আজমাইন কে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমাইন সদর উপজেলার রামদাসপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। জানা গেছে আজমাইন ও তার ভাই শাহিনের দুই ছেলের সকালে খেলা করার সময় মারামারি বেঁধে যায়।

এসময় উভয় এর পিতা সেখানে উপস্থিত হলে শিশুদের মারামারি কে কেন্দ্র করে আজমাইন এবং শাহিনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই শাহিন ধারালো হেঁসো দিয়ে বড় ভাই আজমনকে আঘাত করেন। এতে আজমাইন আহত হলে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।