অন্যান্য

ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে বড় ভাইয়ের বিষপান…

By মেহেরপুর নিউজ

April 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ এপ্রিল: ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে বড় ভাই বিষপানে আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছে। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, পিরোজপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে হাসান ও তার ছোট ভাই মান্নান তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করে। এক পর্যায়ে বড় ভাই হাসান (১৬) বিষপান করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।