বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

January 25, 2019

মেহেরপুর নিউজ, ২৫ জানুয়ারী :

মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে। শুক্রবার সকালে মেহেরপুরপৌর কমিউনিটি সেন্টার হল প্রঙ্গনে জেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া তুলে দেন। এসময় সম্পাদক আজিম উদ্দীন, সাবেক সভাপতি সানোয়ার হোসেন, ফজলুল হক, রফিকুল ইসলাম, রাশিদুল ইসলাম, সাহাবদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন স্থানীয় সরকারকে শক্তিশালি করতে ইউপি সচিবদের ভূমিকা অনেক বেশী। আগামীতে আপনাদের ভূমিকা আরো বেশী থাকবে বলে আমি বিশ্বাস করি।