বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ৫ দিনের সফরে মেহেরপুরে

By মেহেরপুর নিউজ

August 26, 2021

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের সফরে মেহেরপুর এসে পৌঁছেছেন। বুধবার দিবাগত মধ্যরাতে তিনি মেহেরপুরে এসে পৌঁছান।

বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা প্রশাসক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রী কে গার্ড অব অনার প্রদান করেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সালাম গ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম সেখানে উপস্থিত ছিলেন