মেহেরপুর নিউজ:
প্রতিমন্ত্রীর সফরের প্রথম দিনে শনিবার মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। রবিবার সকাল ১০ টায় মুজিবনগর উপজেলার গৌরীনগর খালের পুনর্খনন কাজ পরিদর্শন করবেন। ওইদিন বিকেলে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর খালের খনন কাজের উদ্বোধন করবেন, সন্ধ্যায় তিনি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগদান করবেন।
সোমবার সকাল ১০টায় প্রতিমন্ত্রীর গাংনী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন, দুপুর ৩ টায় মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত গাংনী উপজেলা জনসভায় যোগদান করবেন। সোমবার বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন