টপ নিউজ

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গৌরিনগর খালের পূনর্খনন কাজ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

February 14, 2021

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগর খালের পূনর্খনন কাজ পরিদর্শন করেছেন। রবিবার সকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গৌরিনগর খাল পরিদর্শন করেন। জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মহনসুর আলম খান, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।