বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে শুভেচ্ছা জ্ঞাপন ও দোয়া

By মেহেরপুর নিউজ

May 28, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদের সামনে বাথরুম নির্মানকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার সুষ্ঠ সমাধানের জন্য মুসল্লীদের পক্ষে থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে শুভেচ্ছা জ্ঞাপন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে ওই এলাকার মুসল্লিগণ সেখানে উপস্থিত ছিলেন।