বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর সাক্ষাত

By মেহেরপুর নিউজ

August 18, 2021

সাহাজুল সাজু :

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হােসেন দােদুলের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় সেখানে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস।

মঙ্গলবার দুপুরে প্রতিমন্ত্রী ফরহাদ হােসেনের ঢাকাস্থ বাসভবনে মেয়র আহম্মেদ আলী সাক্ষাত করেন।

সাক্ষাতকালে,প্রতিমন্ত্রী ফরহাদ হােসেন মেহেরপুরের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে মেয়র আহম্মেদ আলীর সাথে একান্ত আলাপ করেন।