বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আকস্মিক মেহেরপুর স্টেডিয়াম পরিদর্শন

By মেহেরপুর নিউজ

December 21, 2021

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের আকস্মিক মেহেরপুর স্টেডিয়াম পরিদর্শন । মঙ্গলবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আকস্মিকভাবে মেহেরপুর স্টেডিয়াম মাঠের সার্বিক পরিস্থিতি দেখার উদ্যেশে পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

এ সময় অন্যদের মাঝে মেহেরপুরে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন পিএএমএস, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর স্টেডিয়াম এর উন্নয়নকল্পে জেলা প্রশাসনের সঙ্গে আলাপ করেন।