বর্তমান পরিপ্রেক্ষিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান

By মেহেরপুর নিউজ

February 26, 2022

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন কে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। শনিবার মেহেরপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে জনপ্রশাসন প্রতিমন্ত্রী কে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম এসময় তার সাথে ছিলেন। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সার্কিট হাউজের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এর আগে প্রতিমন্ত্রী সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা প্রশাসক তাঁকে শুভেচ্ছা জানান।